স্কটল্যান্ডে মুসলিমদের ওপর উগ্র শ্বেতাঙ্গ সন্ত্রাসীর বর্বর হামলা, ৫ জন আহত
স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় মুসলিমদের লক্ষ্য করে এক উগ্র শ্বেতাঙ্গ সন্ত্রাসীর ধারাবাহিক হামলায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। গত ২১ জুন (রবিবার) রাতে শহরের ব্রুমহাউস মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে এই ভয়াবহ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির কাউন্টার টেররিজম (সন্ত্রাস বিরোধী) পুলিশ এই বর্বরোচিত হামলাকে "ইসলামোফোবিয়া" বা মুসলিমবিদ্বেষী সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।উগ্রবাদী তাণ্ডব ও মুসল্লিদের ওপর আঘাতস্থানীয় সূত্র ও পুলিশি প্রতিবেদন অনুযায়ী, রবিবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে এডিনবরার সিটহিল (Sighthill) এলাকা থেকে প্রথম হামলার খবর পায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, এক শ্বেতাঙ্গ যুবক উগ্রপন্থী স্লোগান দিয়ে পথচারী মুসলিমদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। লণ্ডভণ্ড করা হয় শহরের ব্রুমহাউস মসজিদের (Broomhouse Mosque) আশপাশের এলাকা। মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়া দুই মুসল্লিকে নির্মমভাবে ছুরিকাঘাত করে ওই সন্ত্রাসী।এরপর হামলাকারী তেলফোর্ড রোড (Telford Road) এবং লিথ ওয়াক (Leith Walk) এলাকায় গিয়ে আরও তিনজনের ওপর সহিংস আক্রমণ চালায়। হামলায় আহতদের বয়স যথাক্রমে ২২, ২৪, ২৭ এবং ৩৯ বছর। আহতদের উদ্ধার করে দ্রুত এডিনবরা রয়্যাল ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়।আমি দেশকে রক্ষা করছি – হামলাকারীর উগ্র স্লোগানসামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওচিত্রে দেখা যায়, এক শ্বেতাঙ্গ যুবক খালি গায়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে উন্মত্তের মতো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা ট্যাক্সির গ্লাস ভাঙচুর করছে এবং একটি পিজারিয়ার দরজায় কোপাচ্ছে। পরবর্তীতে পুলিশ এসে তাকে মাটিতে আছড়ে ফেলে ইলেকট্রিক শক (ট্যাজার) গান তাক করে নিয়ন্ত্রণে নেয়। গ্রেফতারের সময় ওই উগ্রবাদী উচ্চস্বরে চিৎকার করে বলছিল— "আমি আমার দেশকে (মুসলিমদের হাত থেকে) রক্ষা করছি!" যা স্পষ্টতই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়া চরমপন্থী ও মুসলিমবিদ্বেষী প্রোপাগান্ডার বহিঃপ্রকাশ। আটককৃত ব্যক্তির বয়স ৩৬ বছর এবং সে একজন স্থানীয় স্কটিশ শ্বেতাঙ্গ বলে নিশ্চিত করেছে পুলিশ।মুসলিম সংগঠনের নিন্দা ও উদ্বেগমুসলিম এনগেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (MEND) স্কটল্যান্ড শাখা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আক্রান্তরা শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণেই এই নৃশংসতার শিকার হয়েছেন। 'স্কটিশ কাউন্সিল অব মস্ক' (Scottish Court of Mosques) এক বিবৃতিতে জানায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং স্কটল্যান্ড জুড়ে সাম্প্রতিক সময়ে মুসলিম, মসজিদ এবং ইসলামি প্রতিষ্ঠানগুলোর ওপর চলমান নিয়মতান্ত্রিক উগ্রবাদী ও বর্ণবাদী শত্রুতারই ধারাবাহিক অংশ। তারা মুসলিম সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।রাষ্ট্রপ্রধানদের প্রতিক্রিয়া ও কঠোর হুঁশিয়ারিযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এই হামলাকে ‘ভয়াবহ ও জঘন্য’ আখ্যা দিয়ে লিখেছেন, "আমাদের রাস্তায় কোনো ধরনের সহিংসতার স্থান নেই। প্রাথমিক তদন্তে স্পষ্ট যে এটি মুসলিমবিদ্বেষী উগ্র মানসিকতা থেকে করা হয়েছে। আমি এটি মোটেও বরদাশত করব না। অপরাধীকে আইনের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।"যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান এই সমাজে নেই।" স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার (প্রধানমন্ত্রী) জন সুইনি এবং স্কটল্যান্ড পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল ক্যাট্রিয়োনা প্যাটনও এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে স্কটল্যান্ডে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।