শুক্রবার, ২৬ জুন ২০২৬
শুক্রবার, ২৬ জুন ২০২৬
কওমী টাইমস

রুকইয়াহ অ্যান্ড হিজামাহ সেন্টারের সামাজিক প্রজেক্ট ‘সীরাত ইনিশিয়েটিভ’-এর বর্ণাঢ্য উদ্বোধন

নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘রুকইয়াহ অ্যান্ড হিজামাহ সেন্টার বাংলাদেশ’-এর নতুন সামাজিক ও সেবামূলক প্রজেক্ট ‘সীরাত ইনিশিয়েটিভ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার সীরাত ইনিশিয়েটিভ মিলনায়তনে এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রজেক্টের উদ্বোধন করা হয়। বিশিষ্ট আলেম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও অধিকার আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়।কুরআন ও সুন্নাহর সুমহান নির্দেশনার আলোকে সমাজে ইতিবাচক পরিবর্তন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘সীরাত ইনিশিয়েটিভ’। এটি মূলত দেশের অন্যতম জনপ্রিয় সেবামূলক প্রতিষ্ঠান ‘রুকইয়াহ অ্যান্ড হিজামাহ সেন্টার বাংলাদেশ’-এর একটি বিশেষ সামাজিক প্রজেক্ট।বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর সীরাত ইনিশিয়েটিভ মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রজেক্টটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকইয়াহ সেন্টারের ঢাকা প্রধান, বিশিষ্ট ইসলামিক কাউন্সেলর ও ইংলিশ রিসেটের ডিরেক্টর শায়েখ খালেদ আল হাবীব।পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে তিলাওয়াত করেন জাতীয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির নিয়মিত ক্বারি শেখ মইনুদ্দিন মিসবাহ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সীরাত ইনিশিয়েটিভের মুখপাত্র আব্দুল্লাহ বিন মুহাম্মাদ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকেএসিএম-এর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও আজাদী আন্দোলনের মুখপাত্র শাহরিয়ার আলম এবং চলমান অধিকার আন্দোলনের প্রথম সারির সংগঠন ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব আলী হোসেন তন্ময়। অতিথিদ্বয় তাদের বক্তব্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে নৈতিকতার অবক্ষয় রোধে এবং তরুণ সমাজকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে সীরাত ইনিশিয়েটিভের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা এই মহৎ উদ্যোগের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং সমাজের প্রতিটি স্তরে একে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।সভাপতির সমাপনী বক্তব্যে শায়েখ খালেদ আল হাবীব বলেন, "সীরাত ইনিশিয়েটিভ কোনো সাময়িক আয়োজন নয়, বরং এটি কুরআন-সুন্নাহর আলোয় একটি নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং একটি ইতিবাচক সমাজব্যবস্থা গড়ে তুলতে আমাদের এই প্রয়াস সর্বদা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।"উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজ সংস্কারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

রুকইয়াহ অ্যান্ড হিজামাহ সেন্টারের সামাজিক প্রজেক্ট ‘সীরাত ইনিশিয়েটিভ’-এর বর্ণাঢ্য উদ্বোধন