তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে এক ভাষণে সিরিয়ার পুনর্জাগরণের ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ শারা। দীর্ঘ সংঘাত পরবর্তী সিরিয়াকে স্থিতিশীল দাবি করে তিনি জানিয়েছেন, উত্তর সিরিয়া এখন সম্পূর্ণ বিদেশি সৈন্যমুক্ত এবং দেশটির সামরিক ও রাজনৈতিক কাঠামোতে আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন সিরিয়াকে বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি নিরাপদ ‘সাপ্লাই চেইন ব্রিজ’ হিসেবে গড়ে তোলাই তাঁর সরকারের মূল লক্ষ্য।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা আজ শুক্রবার তুরস্কে আয়োজিত 'আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম'-এ যোগ দিয়ে সিরিয়ার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরেন। তাঁর বক্তব্যে সিরিয়ার সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার এক নতুন চিত্র ফুটে ওঠে।
প্রেসিডেন্ট শারা জানান, উত্তর সিরিয়ার ভূখণ্ড এখন পুরোপুরি বিদেশি সেনাদের নিয়ন্ত্রণমুক্ত। তিনি এক গুরুত্বপূর্ণ ঘোষণায় বলেন, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDG) সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে এবং এর সদস্যদের আনুষ্ঠানিকভাবে সিরিয়ার জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "বর্তমানে সিরিয়ায় সংঘাত বজায় রাখার মতো কোনো পরিস্থিতি নেই। আন্তর্জাতিক সব পক্ষ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও স্থিতিশীলতাকে সমর্থন করছে।"
সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশ এখন নির্বাচনের আমেজে রয়েছে। নবগঠিত 'সিরিয়া পিপলস অ্যাসেম্বলি' বা জাতীয় সংসদ দ্রুতই তাদের প্রথম অধিবেশনে বসতে যাচ্ছে।
অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে শারা বলেন, "আমরা সিরিয়াকে পুনরায় নিজ পায়ে দাঁড় করিয়েছি। এখন সময় দেশটিকে বড় বিনিয়োগের উপযোগী করে তোলা।" তিনি দাবি করেন, ভৌগোলিক অবস্থানের কারণে সিরিয়া বর্তমানে জ্বালানি ও বিভিন্ন পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সেতুতে পরিণত হয়েছে। অনেক দেশ ইতোমধ্যে সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে তাদের পণ্য রপ্তানি শুরু করেছে। যুদ্ধবিধ্বস্ত তকমা মুছে ফেলে সিরিয়া এখন আধুনিক ও উন্নয়নমুখী রাষ্ট্রে পরিণত হতে কাজ করে যাচ্ছে।
বিষয় : সিরিয়া

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন