সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
কওমী টাইমস

মাওলানা নাঈম আহমদের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও উচ্চ আদালতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ ন্যায়বিচারের দাবিতে রাজপথে নামছে সুনামগঞ্জের তৌহিদী জনতা ও সর্বদলীয় আলেম সমাজ

মাওলানা নাঈম আহমদের মৃত্যুদণ্ডে সুনামগঞ্জে সর্বদলীয় ক্ষোভ: রায় বাতিল ও ন্যায়বিচারের দাবি

হাফিজ মাওলানা নাঈম আহমদের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের প্রতি গভীর উদ্বেগ, ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলার সর্বদলীয় ইসলামি রাজনৈতিক দল এবং ইমাম-মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ। তাঁরা এ রায়কে পুনর্বিবেচনার মাধ্যমে বাতিল করে উচ্চ আদালতে নিরপেক্ষ, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে রায় বাতিলের দাবিতে জেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ধ ও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

এ উপলক্ষে রবিবার সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল, আলেম-উলামা, ইমাম, খতিব এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ, সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা হাফিজ আবু সাঈদ। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী।

সভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইমাম-মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রতিনিধি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ রহমাতুল্লাহ, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল গফুর, নির্বাহী সদস্য হেকিম আব্দুল মুতালিব, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা নূর হোসাইন, মাওলানা আজমল হোসাইনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা, ইমাম, খতিব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, হাফিজ মাওলানা নাঈম আহমদের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দেশব্যাপী আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি করেছে। তাঁরা দাবি করেন, ন্যায়বিচারের স্বার্থে মামলাটির সব দিক উচ্চ আদালতে নিরপেক্ষভাবে পর্যালোচনা করে সুবিচার নিশ্চিত করা প্রয়োজন। বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রেখে তাঁরা রায় পুনর্বিবেচনার মাধ্যমে ন্যায়সংগত সিদ্ধান্ত প্রত্যাশা করেন।

বক্তারা আরও বলেন, দেশের আলেম-উলামা ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো বিচারিক প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত হওয়া জরুরি। একই সঙ্গে তাঁরা সকলকে আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনানুগ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান।

সভা থেকে সর্বস্তরের আলেম-উলামা, ইমাম-মুয়াজ্জিন, ধর্মপ্রাণ মুসল্লি, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আসন্ন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ জানান, রায় বাতিল ও ন্যায়বিচারের দাবিতে জেলা পর্যায়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভা শেষে দেশ, জাতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিষয় : সুনামগঞ্জ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

সোমবার, ২৯ জুন ২০২৬

মাওলানা নাঈম আহমদের মৃত্যুদণ্ডে সুনামগঞ্জে সর্বদলীয় ক্ষোভ: রায় বাতিল ও ন্যায়বিচারের দাবি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ