রোববার, ২৩ আগস্ট ২০২৬
রোববার, ২৩ আগস্ট ২০২৬
কওমী টাইমস

সিএএ অমুসলিমদের ৬ মাসে নাগরিকত্ব প্রদানের ঘোষণা, বাদ মুসলিমরা: অমিত শাহের

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরের সময় ঘোষণা করেছেন যে, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। তবে এ প্রক্রিয়ায় স্পষ্টভাবেই বাদ রাখা হয়েছে মুসলিম শরণার্থীদের। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালিতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়ে তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের ৮টি জেলার জেলা প্রশাসনকে দ্রুত নাগরিকত্ব দেওয়ার বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে।বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশ থেকে ভারতে যাওয়া অমুসলিম শরণার্থীদের জন্য নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে সম্মানের সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া সম্পন্ন করা হবে।শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের এই বিতর্কিত অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ভারতে আসা অমুসলিম শরণার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তির সুবিধার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের বিশেষ ক্ষমতা অর্পণ করেছে। আগে এই প্রক্রিয়াটি কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণে থাকলেও এখন স্থানীয় জেলা প্রশাসন সরাসরি নাগরিকত্ব সনদ প্রদান করতে পারবে।তবে নাগরিকত্বের এই প্রক্রিয়ায় মুসলিমদের সরাসরি বাদ দেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মুসলিম বিশ্বের মানবাধিকার বিশ্লেষকদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। ২০১৯ সালে পাস হওয়া এবং ২০২৪ সালে কার্যকর হওয়া সিএএ আইনটির মূল উদ্দেশ্যই নির্দিষ্ট কিছু ধর্মীয় গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে মুসলমানদের কাঠামোগতভাবে অধিকারবঞ্চিত করা বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছে। আইনে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের জন্য নাগরিকত্বের সুযোগ রাখা হলেও মুসলিমদের সেখান থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হয়েছে।শিলিগুড়ির অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি বাংলা ভাষায় কথা বলা বা বাংলাদেশ থেকে আসা মুসলিম অভিবাসীদের লক্ষ্য করে 'অনুপ্রবেশকারী' হিসেবে চিহ্নিত করার নীতি আবারও ব্যক্ত করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "শনাক্ত, বাতিল ও বহিষ্কার" (detect, delete, and deport) নীতির মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারত থেকে বের করে দেওয়া হবে। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে ধর্মীয় পরিচয়কে নাগরিকত্বের শর্ত বানিয়ে মুসলিমদের ক্রমাগত নিপীড়ন ও অপমানের মুখোমুখি করা হচ্ছে।

সিএএ অমুসলিমদের ৬ মাসে নাগরিকত্ব প্রদানের ঘোষণা, বাদ মুসলিমরা: অমিত শাহের