শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

নির্বাচনী বিজয়ে শুভেচ্ছা জানিয়ে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা প্রকাশ ইসলামাবাদের

বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের আশাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের আশাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এক আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে দলের নেতৃত্ব দিয়ে অভূতপূর্ব বিজয় অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সফল নির্বাচন সম্পন্ন করেছে, যা প্রশংসার দাবি রাখে।

শাহবাজ শরিফ তার বার্তায় উল্লেখ করেন, দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর করা সম্ভব হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিষয় : বিএনপি পাকিস্তান তারেক রহমান শাহবাজ শরিফ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের আশাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এক আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে দলের নেতৃত্ব দিয়ে অভূতপূর্ব বিজয় অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি সফল নির্বাচন সম্পন্ন করেছে, যা প্রশংসার দাবি রাখে।

শাহবাজ শরিফ তার বার্তায় উল্লেখ করেন, দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর করা সম্ভব হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত