শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

এক বছরে বাজেট বেড়েছে তিনগুণ; অবকাঠামো পুনর্গঠনে ৩ বিলিয়ন ডলারের বিশেষ তহবিল ঘোষণা প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র

ঈদের প্রথম দিনেই সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন ৫০% বৃদ্ধি ঘোষণা

সিরিয়ার পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি সরকারি চাকরিজীবীদের মূল বেতন এক লাফে ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া গত এক বছরে অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে এখন দক্ষিণ এশিয়ায় উন্নয়নের নতুন মডেল হয়ে উঠছে।

শুক্রবার (২০ মার্চ) রাজধানী দামেস্কের 'কাসর আল-শাব' বা পিপলস প্যালেসে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই যুগান্তকারী ঘোষণা দেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'সানা' (SANA) জানিয়েছে, জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার এই বৃহৎ প্যাকেজ হাতে নিয়েছে।

প্রেসিডেন্ট শারা জানান, সকল সরকারি কর্মচারীর বেতন ৫০ শতাংশ বৃদ্ধির পাশাপাশি ডাক্তার এবং প্রকৌশলীদের মতো বিশেষায়িত পেশাজীবীদের জন্য অতিরিক্ত ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি ঘোষণা করেন যে, ২০২৫ সালে সিরিয়া ইতিহাসে প্রথমবারের মতো 'বাজেট উদ্বৃত্ত' অর্জন করেছে। ২০২৬ সালের জন্য সিরিয়ার জাতীয় বাজেট নির্ধারণ করা হয়েছে ১০.৫ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের তুলনায় তিনগুণ এবং ২০২৪ সালের তুলনায় পাঁচগুণ বেশি। মাত্র এক বছর কয়েক মাসের ব্যবধানে এই অর্জনকে তিনি এক "বিরাট সাফল্য" হিসেবে অভিহিত করেন।

অর্থনৈতিক তথ্যানুযায়ী, ২০২৫ সালে সিরিয়ার মোট দেশজ উৎপাদন (GDP) ছিল ৩২ বিলিয়ন ডলার, যা নিকট ভবিষ্যতে ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। দেশের অবকাঠামো পুনর্গঠন এবং বাস্তুচ্যুত মানুষের আবাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ৩ বিলিয়ন ডলারের একটি বিশেষ সরকারি তহবিল গঠন করা হয়েছে। এই অর্থ ইদলিব, আলেপ্পো, হামা, লাতাকিয়া, ঘৌটা এবং দারার ক্ষতিগ্রস্ত গ্রাম ও শহরগুলোর উন্নয়নে ব্যয় করা হবে।

প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে, সম্প্রতি 'এসডিএফ' (SDF) বা ওয়াইপিজি (YPG) এর নিয়ন্ত্রণ থেকে দেশের ২৫ শতাংশ এলাকা পুনরুদ্ধার করায় জ্বালানি, খাদ্য এবং পানি সম্পদের ওপর সিরিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে, যা অর্থনীতিকে শক্তিশালী করেছে। পরিশেষে তিনি জানান, সিরিয়া বর্তমানে প্রতিবেশী এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে এবং কোনো প্রকার আঞ্চলিক দ্বন্দ্বে জড়াতে আগ্রহী নয়।

বিষয় : সিরিয়া

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ঈদের প্রথম দিনেই সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন ৫০% বৃদ্ধি ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত