শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে জনতাত্ত্বিক পরিবর্তনের লক্ষ্য; সিসিটিভি ফুটেজ ফাঁসের পর তীব্র উত্তেজনা

দিল্লির ত্রিনগরে মুসলিম পরিবার উচ্ছেদের হীন অপচেষ্টা: বাড়ির দরজায় রাখা হলো শূকরের খাঁচা

ভারতের রাজধানী দিল্লির ত্রিনগর এলাকায় মুসলিম পরিবারগুলোকে এলাকা ছাড়া করতে এক নজিরবিহীন ও অবমাননাকর পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামনে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর রাতে মুসলিমদের ঘরের দরজায় শূকরের খাঁচা রেখে মানসিক ও ধর্মীয়ভাবে হেনস্থা করা হচ্ছে। এই ঘটনাটি উত্তর-পশ্চিম দিল্লির সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

স্থানীয় সূত্র এবং ঘটনার গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, মুসলিম পরিবারগুলোকে ওই কলোনি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। ঘটনার সময় যখন সংবাদমাধ্যমকে খবর দেওয়া হয়, তখন অভিযুক্তরা দ্রুত খাঁচাগুলো সরিয়ে নিজেদের বাড়ির সামনে নিয়ে যায়। তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করা হয় যে, এগুলি কোনো উদ্দেশ্যমূলক উস্কানি নয়, বরং সাধারণ গবাদি পশুর খাঁচা। সরকারি বা পুলিশি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টিকে 'ভুল বোঝাবুঝি' হিসেবে চালানোর চেষ্টা করলেও সিসিটিভি ফুটেজ এবং ভিডিও রেকর্ডিং তাদের এই দাবিকে দুর্বল করে দিচ্ছে।

ঘটনাটি দিল্লির কেশবপুরম থানার অন্তর্গত ত্রিনগর এলাকার। গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে এই পরিকল্পিত উস্কানির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তিনজন ব্যক্তিকে দেখা গেছে যারা বড় বড় লোহার খাঁচায় বন্দি শূকর এক মুসলিম পরিবারের দরজার সামনে থেকে অন্য পরিবারের দরজার সামনে নিয়ে যাচ্ছে।

মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং তাদের এলাকা ছাড়তে বাধ্য করাই ছিল এই নজিরবিহীন হেনস্থার মূল উদ্দেশ্য। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মুসলিমদের সংখ্যা কমিয়ে জনতাত্ত্বিক পরিবর্তন ঘটানোর একটি নীরব চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। যদিও ঘটনাটি ফেব্রুয়ারিতে ঘটেছিল, কিন্তু এর ভিডিওচিত্রটি প্রায় দুই মাস পর আজ ৬ এপ্রিল জনসমক্ষে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দিল্লির মুসলিম সমাজে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং ভারতীয় সংবিধানের ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্ম পালন এবং শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার রয়েছে। কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে এ ধরনের অবমাননাকর আচরণ কেবল সাম্প্রদায়িক অপরাধ নয়, বরং তা নাগরিক সুরক্ষার চরম লঙ্ঘন।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, এটি একটি সুপরিকল্পিত 'ডেমোগ্রাফিক ইনটিমিডেশন' বা জনতাত্ত্বিক ভীতি প্রদর্শন। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এখন প্রশাসনের প্রধান দায়িত্ব। ধর্মীয় পবিত্রতা ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণকারী এই অপতৎপরতা বন্ধে বিচার নিশ্চিত করা না হলে এ ধরনের উস্কানি দেশের বৃহত্তর সাম্প্রদায়িক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

বিষয় : ভারত

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দিল্লির ত্রিনগরে মুসলিম পরিবার উচ্ছেদের হীন অপচেষ্টা: বাড়ির দরজায় রাখা হলো শূকরের খাঁচা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত