সোমবার, ০১ জুন ২০২৬
সোমবার, ০১ জুন ২০২৬
কওমী টাইমস

ভারতে মুসলিমদের প্রান্তিককরণের চেষ্টা ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (AIMIM) প্রধানের

ভারতে রাস্তায় নামাজ ভুল হলে, সড়কে অন্য সব ধর্মীয় উৎসবও ভুল: আসাদুদ্দিন ওয়াইসি

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার তীব্র সমালোচনা করে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) সভাপতি আসাদউদ্দিন ওওয়াইসি বলেছেন, রাস্তায় নামাজ পড়া যদি ভুল বা অন্যায় হয়, তবে রাস্তায় অন্য সব ধর্মের উৎসব পালন করাও ভুল। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক আবহাওয়ায় মুসলিমদের অধিকার খর্ব করে দেশটিতে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার সুপরিকল্পিত চেষ্টা চলছে।

গত শুক্রবার ২৯ মে, হায়দরাবাদে এআইএমআইএম (AIMIM) সদর দফতরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রবীণ রাজনীতিক আসাদউদ্দিন ওওয়াইসি দেশটির ধর্মনিরপেক্ষতা এবং নাগরিকদের সমঅধিকার নিয়ে একাধিক জ্বলন্ত প্রশ্ন তোলেন। ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদের (ধর্মীয় স্বাধীনতা) কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আইনের নিরপেক্ষ প্রয়োগের দাবি জানান।

ধর্মীয় বৈষম্যের অভিযোগ

ওওয়াইসি প্রশ্ন তোলেন, "উত্তরাখণ্ড থেকে দিল্লি পর্যন্ত যখন বিভিন্ন ধর্মীয় যাত্রা (কানোয়ার যাত্রা ইত্যাদি) বের হয় এবং রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, তখন কেন কোনো উদ্বেগ প্রকাশ করা হয় না? রাস্তায় নামাজ পড়তে কতক্ষণই বা সময় লাগে?"

তিনি আরও বলেন, হিন্দুদের বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় জোরপূর্বক ডিম, মাংস এবং মুরগি বিক্রির দোকান বন্ধ রাখা হয়। ওওয়াইসির যুক্তি, "কারো উৎসবের জন্য যদি মাংসের দোকান বন্ধ রাখতে হয়, তবে রমজান মাসের ৩০ দিন দেশের সমস্ত মদের দোকানও বন্ধ রাখা উচিত।" তিনি অভিযোগ করেন, দেশের মূলধারার টেলিভিশন চ্যানেলগুলো নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয় বা শিক্ষার্থীদের বাবা-মায়ের কান্না এড়িয়ে গিয়ে মুসলিমদের রাস্তার নামাজকে বড় ইস্যু বানিয়ে বিতর্ক তৈরি করছে।

বক্তব্যের এক পর্যায়ে আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক প্রসঙ্গ টেনে ওওয়াইসি বলেন, হরমুজ প্রণালীতে সাম্প্রতিক অবরোধের জেরে ভারতের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ রাশিয়া থেকে সস্তায় তেল আমদানি করে ভারতীয় কোম্পানিগুলো কোটি কোটি ডলার মুনাফা লুটলেও সাধারণ ভোক্তারা তার কোনো সুফল পায়নি।

ওওয়াইসির এই মন্তব্যের বিপরীতে ভারতের অন্যান্য মুসলিম নেতারা ভিন্ন মত পোষণ করেছেন। কংগ্রেস নেতা ইমরান মাসুদ সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "নামাজ তো এমনিতেও রাস্তায় পড়ার কথা নয়। কিছু মানুষ অহেতুক এটাকে বড় করে দেখাচ্ছে। দেশের মুসলিমরা নিয়মকানুন মেনেই চলছেন।"

অন্যদিকে, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন, "ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী নামাজ পড়ার জায়গাটি পবিত্র হতে হবে এবং সেই জমির মালিকের (তা সরকারি বা বেসরকারি যা-ই হোক) অনুমতি থাকতে হবে। যেহেতু সরকার রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেয়নি, তাই রাস্তায় নামাজ আদায় করা সম্পূর্ণ অনুচিত। নামাজ শুধুমাত্র মসজিদের ভেতরেই পড়া উচিত।"

বিষয় : ভারত

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

সোমবার, ০১ জুন ২০২৬

ভারতে রাস্তায় নামাজ ভুল হলে, সড়কে অন্য সব ধর্মীয় উৎসবও ভুল: আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ