অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন ও ভূমি দখলের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। রামাল্লায় ফিলিস্তিনিদের মালিকানাধীন ৩ একর জমি জবরদখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি বেথলেহেমে জলপাই বাগান ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এসব কর্মকাণ্ডে স্থানীয় ফিলিস্তিনি পরিবারগুলো চরম সংকটে পড়েছে।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা 'ওয়াফা' (WAFA) জানিয়েছে, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের পশ্চিমে অবস্থিত আল-জানিয়া গ্রামে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ৩ একর জমি দখল করে নিয়েছে। দখলকৃত জমিটি ফিলিস্তিনিদের মূল বসতবাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। ইসরায়েলি কর্তৃপক্ষ কয়েক মাস আগেই এই জমিটি বাজেয়াপ্ত করার আদেশ জারি করেছিল, যা এখন বসতি স্থাপনকারীরা কার্যকর করল।
একই দিনে পশ্চিম তীরের বেথলেহেম শহরের তুকু গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের কয়েক দশকের পুরনো বহু জলপাই গাছ উপড়ে ফেলা হয়েছে। কৃষিপ্রধান এই অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস এই জলপাই বাগানগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনীর হামলা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ফিলিস্তিনিদের জমি থেকে উচ্ছেদ করতে এবং তাদের অর্থনৈতিক ভিত্তি ভেঙে দিতেই উদ্দেশ্যমূলকভাবে এই ধরণের কর্মকাণ্ড চালানো হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এসব বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করলেও তার তোয়াক্কা করছে না ইসরায়েল।
বিষয় : ফিলিস্তিন

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন