শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

গাজায় স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

গাজায় স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ঘোষণা করেছেন, গাজায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তার দেশের প্রধান লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর তিনি একে “স্থায়ী শান্তির জন্য সুযোগের দরজা” বলে আখ্যায়িত করেন।

শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, হামাস আবারও শান্তির সদিচ্ছা প্রদর্শন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হচ্ছে এ সুযোগকে কাজে লাগানো। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের অবরোধ ও হামলা বন্ধ করা জরুরি এবং শান্তির সম্ভাবনা হারিয়ে যেতে দেওয়া যাবে না।

এরদোয়ান জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে গাজা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, তুরস্ক এই সংকটে মানবিক সহায়তা, কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারণা—সবক্ষেত্রেই সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, তুরস্কের উদ্যোগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা করা হলেও ইসরাইল নৌবহরে হামলা চালিয়ে জাহাজ জব্দ করেছে এবং যাত্রীদের আটক করেছে। এরদোয়ানের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

গাজার মানুষের মানবিক পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান বলেন, “গাজার শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনাই আমাদের মানবিক দায়িত্ব। তুরস্ক সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাবে।”

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গাজায় স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ঘোষণা করেছেন, গাজায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তার দেশের প্রধান লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর তিনি একে “স্থায়ী শান্তির জন্য সুযোগের দরজা” বলে আখ্যায়িত করেন।

শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, হামাস আবারও শান্তির সদিচ্ছা প্রদর্শন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হচ্ছে এ সুযোগকে কাজে লাগানো। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের অবরোধ ও হামলা বন্ধ করা জরুরি এবং শান্তির সম্ভাবনা হারিয়ে যেতে দেওয়া যাবে না।

এরদোয়ান জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক ফোনালাপে গাজা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, তুরস্ক এই সংকটে মানবিক সহায়তা, কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক প্রচারণা—সবক্ষেত্রেই সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে।

এছাড়া তিনি অভিযোগ করেন, তুরস্কের উদ্যোগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠানোর চেষ্টা করা হলেও ইসরাইল নৌবহরে হামলা চালিয়ে জাহাজ জব্দ করেছে এবং যাত্রীদের আটক করেছে। এরদোয়ানের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।

গাজার মানুষের মানবিক পরিস্থিতি প্রসঙ্গে এরদোয়ান বলেন, “গাজার শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনাই আমাদের মানবিক দায়িত্ব। তুরস্ক সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাবে।”

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত