শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
কওমী টাইমস

চট্টগ্রামে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী; সামাজিক ও ধর্মীয় নেতৃত্বে তাকওয়া, সততা ও প্রজ্ঞার চর্চা নিশ্চিত করার ওপর জোর।

শুধু নামাজের ইমাম নয়, মুত্তাকিদের নেতৃত্ব দিন: আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও আলেম-ওলামাদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। শনিবার চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে স্থানীয় আলেম-ওলামা ও কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তিনি শুধু নামাজের ইমাম নয়, বরং সমাজে মুত্তাকি ও আদর্শিক নেতা হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, সমাজে নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মাঝে সত্য, ন্যায় ও তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দিতে ইমামদের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে আলেম-ওলামা, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আলেমদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের শুধু নামাজের ইমাম হলেই চলবে না; সমাজের সার্বিক কল্যাণ ও পথপ্রদর্শনের জন্য ‘মুত্তাকিদের ইমাম’ হওয়ার চেষ্টা করতে হবে। এজন্য নিজেদের দৈনন্দিন জীবনেও তাকওয়া, সততা, ন্যায়পরায়ণতা ও আমল প্রতিষ্ঠা করা জরুরি। সাধারণ মানুষকে দ্বীনের পথে আহ্বান জানাতে হবে হিকমত (প্রজ্ঞা) ও সুন্দর আচরণের মাধ্যমে। মহান আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) নির্দেশনা মেনে চলার পাশাপাশি মানুষের বাস্তব পরিস্থিতি অনুধাবন করে যুক্তিসঙ্গতভাবে ইসলামের সুমহান শিক্ষা উপস্থাপন করতে হবে।”

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সমাজে প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয়—বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব রয়েছে। প্রতিটি ক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিদের মানুষের সামনে নৈতিকতার আদর্শ স্থাপন করা উচিত। যেহেতু ইমাম ও আলেমরা সমাজে ধর্মীয় ও নৈতিক নেতৃত্বের স্থানে রয়েছেন, তাই তাঁদের কথা, আচরণ ও সার্বিক কর্মকাণ্ড সাধারণ মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত হতে হবে।

আল্লাহর নিয়ামতের কথা উল্লেখ করে তিনি বলেন, মহান আল্লাহ মানবজাতিকে চোখ, কান, বুদ্ধি ও বিবেকের মতো অগণিত নিয়ামত দান করেছেন, কিন্তু মানুষ প্রায়শই এর সঠিক শুকরিয়া আদায় করতে পারে না। স্রষ্টার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সহমানুষের প্রতি সঠিক দায়িত্ব পালন করাও ঈমানি দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।

অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি চট্টগ্রাম পাহাড়তলী ইমাম প্রশিক্ষণ একাডেমির অবকাঠামোগত উন্নয়ন ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অব্যবহৃত ও পরিত্যক্ত জমিগুলো কেন কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী আশ্বাস দেন, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলের হজযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আবাসন ও আনুষঙ্গিক সেবা নিশ্চিত করতে এই জমিগুলো কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে পর্যালোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক মোস্তফা মনসুর আলম খাঁনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় আলেম-ওলামা, প্রশিক্ষণার্থী ইমাম এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ধর্ম প্রতিমন্ত্রী

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শুধু নামাজের ইমাম নয়, মুত্তাকিদের নেতৃত্ব দিন: আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ