জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনার অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধের প্রেক্ষাপট নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েছেন স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা।
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জের পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি মন্তব্য করেন।
এই ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ‘কওমি ছাত্র ঐক্য’-এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলজুড়ে শিক্ষার্থীরা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
সংক্ষুব্ধ শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসনাত আবদুল্লাহ যদি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা না চান, তবে জেলায় তাঁর কোনো রাজনৈতিক উপস্থিতি মেনে নেওয়া হবে না।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বিক্ষোভ চলাকালে পুলিশ সতর্ক অবস্থানে ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিষয় : মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন