মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
কওমী টাইমস

“দেশ ও জাতির স্বার্থে একা নির্বাচনে যাচ্ছি না”—জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

“দেশ ও জাতির স্বার্থে একা নির্বাচনে যাচ্ছি না”—জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, চূড়ান্ত প্রার্থী তালিকা সব দিক বিবেচনা করেই প্রকাশ করা হবে। মঙ্গলবার ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তাদের দল দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় একা নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেন, “আমরা দেশ ও জাতির স্বার্থে একা নির্বাচন করবো না। তাই সব দিক বিবেচনা করেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।”

মঙ্গলবার ভোরে প্রায় দুই সপ্তাহের বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা প্রায় এক বছর আগে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকা সময়মতো কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হবে।”

বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি শুনেছি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তবে তারা জানিয়েছে এটি চূড়ান্ত নয়—এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরাও চাই, দেশবাসীর সঙ্গে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক।”

নিজের বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, “গত ১৯ অক্টোবর আমি পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যাই। এরপর ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রে যাই, যেখানে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়েছে। নিউইয়র্ক, বাফেলো ও ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তাদের অভিমত শুনেছি।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্য ও তুরস্ক সফরেও সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। আমরা সর্বত্রই দেশের স্বার্থের কথা বলেছি। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে—এটাই আমাদের অবস্থান।”

বিমানবন্দরে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও শাহজাহান চৌধুরী, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ফুল ও স্লোগানে আমিরকে শুভেচ্ছা জানান। পরে তিনি গাড়িবহরসহ বসুন্ধরার বাসায় পৌঁছান।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জামায়াতের এই অবস্থান আসন্ন জাতীয় নির্বাচনে বিরোধী দলের সমন্বিত কৌশলের দিকে ইঙ্গিত করছে।

বিষয় : রাজনীতি নির্বাচন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

“দেশ ও জাতির স্বার্থে একা নির্বাচনে যাচ্ছি না”—জামায়াত আমির ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ