মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
কওমী টাইমস

বাগেরহাটে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় একটি দ্রুতগতির বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার সন্ধ্যায় ঘটে।

নিহতরা হলেন— জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) এবং হরিপদ রায় (৪০)। পুলিশের বরাত দিয়ে জানা যায়, তারা মঙ্গলবার রামপালের ভাগার বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানিয়েছেন, দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনই নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাতক বাসটি আটক করতে পুলিশের তৎপরতা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বাগেরহাটে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় একটি দ্রুতগতির বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার সন্ধ্যায় ঘটে।

নিহতরা হলেন— জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) এবং হরিপদ রায় (৪০)। পুলিশের বরাত দিয়ে জানা যায়, তারা মঙ্গলবার রামপালের ভাগার বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানিয়েছেন, দ্রুতগতির একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনই নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাতক বাসটি আটক করতে পুলিশের তৎপরতা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ