শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে টানা দুই দিনে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) পৃথক অভিযানে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ ও কয়েকটি গরুসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে বলে তিনি জানান।

বিষয় : আইন-শৃঙ্খলা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

ফেনী সীমান্তে টানা দুই দিনে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার (২০ নভেম্বর) পৃথক অভিযানে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ ও কয়েকটি গরুসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিস ও সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে বলে তিনি জানান।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত