শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

রেললাইন, মেগা সেতু ও পর্যটন পরিকল্পনায় উন্নয়নের নতুন দিগন্তের ইঙ্গিত

দুর্গাপুরকে ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা ডেপুটি স্পিকারের

নেত্রকোণার দুর্গাপুর উপজেলাকে একটি সমৃদ্ধ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।

ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের লক্ষ্যে ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সোমেশ্বরী ও মহাদেও নদীর ওপর মেগা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশবান্ধব ও বৈধ পদ্ধতিতে বালু উত্তোলনের ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া, সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি—এই পাঁচটি ইউনিয়নকে কেন্দ্র করে একটি বিশেষ পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণমাধ্যমের তথ্যভিত্তিক প্রতিবেদন প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করে। তিনি সাংবাদিকদের সমাজের অসঙ্গতি তুলে ধরার আহ্বান জানান।

অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের সম্পদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করলে তা মেনে নেওয়া হবে না। সবার সমান অধিকার নিশ্চিত করেই একটি মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং চিকিৎসক ড. দিবালোক সিংহ। এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিষয় : নেত্রকোনা ডেপুটি স্পিকার

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দুর্গাপুরকে ‘পর্যটন হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা ডেপুটি স্পিকারের

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলাকে একটি সমৃদ্ধ পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।

ডেপুটি স্পিকার জানান, দুর্গাপুরে নতুন রেললাইন স্থাপনের লক্ষ্যে ভিত্তিপ্রস্তরের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সোমেশ্বরী ও মহাদেও নদীর ওপর মেগা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশবান্ধব ও বৈধ পদ্ধতিতে বালু উত্তোলনের ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া, সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি—এই পাঁচটি ইউনিয়নকে কেন্দ্র করে একটি বিশেষ পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণমাধ্যমের তথ্যভিত্তিক প্রতিবেদন প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করে। তিনি সাংবাদিকদের সমাজের অসঙ্গতি তুলে ধরার আহ্বান জানান।

অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের সম্পদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করলে তা মেনে নেওয়া হবে না। সবার সমান অধিকার নিশ্চিত করেই একটি মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং চিকিৎসক ড. দিবালোক সিংহ। এছাড়া স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত