রোববার, ০৩ মে ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
রোববার, ০৩ মে ২০২৬
কওমী টাইমস

কারিগরি, ভাষা ও উদ্যোক্তা প্রশিক্ষণে জোর; ১০০ মাদরাসায় উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দ

কওমী শিক্ষার্থীদের জন্য “স্কিল ডেভেলপমেন্ট” প্রকল্প চালু করল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) কওমী শিক্ষার্থী ও আলেমদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “স্কিল ডেভেলপমেন্ট” প্রকল্প চালু করেছে। এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কারিগরি, ভাষা, ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

শনিবার (২ মে) ঢাকার যাত্রাবাড়ীতে বেফাকের সদর দপ্তরে অনুষ্ঠিত মজলিসে খাসের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল্লামা মাহমুদুল হাসান

বেফাক সূত্র জানায়, এই উদ্যোগের মাধ্যমে কওমী অঙ্গনের জনশক্তিকে দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই মূল লক্ষ্য। পাশাপাশি আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে।

সভায় আরও জানানো হয়, দেশের অনগ্রসর এলাকায় বেফাকভুক্ত ১০০টি মাদরাসার উন্নয়ন কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান কমিটির মেয়াদে শিক্ষার্থীদের জন্য ১০ কোটির বেশি টাকার মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী মাস থেকে চলতি বছরের মেধাবৃত্তি বিতরণ শুরু হবে বলে জানানো হয়।

সভায় কওমী শিক্ষাব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সনদের স্বীকৃতি বাস্তবায়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয় : বেফাক বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

রোববার, ০৩ মে ২০২৬

কওমী শিক্ষার্থীদের জন্য “স্কিল ডেভেলপমেন্ট” প্রকল্প চালু করল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) কওমী শিক্ষার্থী ও আলেমদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “স্কিল ডেভেলপমেন্ট” প্রকল্প চালু করেছে। এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কারিগরি, ভাষা, ব্যবস্থাপনা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

শনিবার (২ মে) ঢাকার যাত্রাবাড়ীতে বেফাকের সদর দপ্তরে অনুষ্ঠিত মজলিসে খাসের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল্লামা মাহমুদুল হাসান

বেফাক সূত্র জানায়, এই উদ্যোগের মাধ্যমে কওমী অঙ্গনের জনশক্তিকে দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই মূল লক্ষ্য। পাশাপাশি আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে।

সভায় আরও জানানো হয়, দেশের অনগ্রসর এলাকায় বেফাকভুক্ত ১০০টি মাদরাসার উন্নয়ন কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান কমিটির মেয়াদে শিক্ষার্থীদের জন্য ১০ কোটির বেশি টাকার মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী মাস থেকে চলতি বছরের মেধাবৃত্তি বিতরণ শুরু হবে বলে জানানো হয়।

সভায় কওমী শিক্ষাব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সনদের স্বীকৃতি বাস্তবায়নে চলমান কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী এ তথ্য নিশ্চিত করেছেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত