কুমিল্লার দেবিদ্বারে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে মাদরাসায় যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ বছরের শিশু খালেদ। রোববার সকালে দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নতুন মাদরাসায় ভর্তির স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হওয়া শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মোয়াজ্জেম হোসেন স্বপন ভুঁইয়ার ছোট ছেলে খালেদ (৭) নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে মোয়াজ্জেম হোসেন স্বপন ভুঁইয়া তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। তিনি নিজে দেবিদ্বার ‘বাবুস সালাম মাদরাসায়’ শিক্ষক হিসেবে যোগদান করার কথা ছিল এবং একই সঙ্গে তার ছোট ছেলে খালেদকে সেখানে নতুন করে ভর্তি করানোর পরিকল্পনা ছিল।
কিন্তু কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে পৌঁছালে ঘটে যায় সেই চরম দুর্ঘটনা। চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ ছিটকে রাস্তায় পড়ে যায় শিশু খালেদ। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দেবিদ্বার থানা পুলিশ। তবে স্থানীয়দের দাবি, ঘটনার পরপরই ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় সড়ক নিরাপত্তা এবং শিশুদের মোটরসাইকেলে পরিবহনের ক্ষেত্রে বাড়তি সতর্কতার বিষয়টি পুনরায় আলোচনায় উঠে এসেছে।
বিষয় : কুমিল্লা

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন