শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
কওমী টাইমস

কালকিনিতে হঠাৎ হাতবোমা বিস্ফোরণে আতঙ্কে শিক্ষার্থীরা; পুলিশি তদন্ত শুরু

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় হাতবোমা হামলা: চার শিক্ষার্থী আহত

মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় শনিবার সকালে এক মর্মান্তিক ও উদ্বেগজনক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসার চারজন কোমলমতি শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে মাদ্রাসার কার্যক্রম চলাকালীন হঠাৎ করেই মাদ্রাসা সংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে শক্তিশালী একটি হাতবোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে মাদ্রাসায় অধ্যয়নরত চার শিক্ষার্থী—আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এসে আহত শিশুদের উদ্ধার করে। তাদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আলামত সংগ্রহ করেন। এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, "হঠাৎ করেই মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে আমাদের চারজন নিরপরাধ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক।"

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, "আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।" ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিষয় : মাদারীপুর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় হাতবোমা হামলা: চার শিক্ষার্থী আহত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় শনিবার সকালে এক মর্মান্তিক ও উদ্বেগজনক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসার চারজন কোমলমতি শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে মাদ্রাসার কার্যক্রম চলাকালীন হঠাৎ করেই মাদ্রাসা সংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে শক্তিশালী একটি হাতবোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের স্প্লিন্টারের আঘাতে মাদ্রাসায় অধ্যয়নরত চার শিক্ষার্থী—আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) আহত হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এসে আহত শিশুদের উদ্ধার করে। তাদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আলামত সংগ্রহ করেন। এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, "হঠাৎ করেই মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে আমাদের চারজন নিরপরাধ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক।"

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, "আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।" ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও অভিভাবক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ