কুড়িগ্রামের রাজারহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান (১৫) নামের এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাহিদ পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে এবং স্থানীয় আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদরাসা ছুটি হওয়ার পর নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয় নাহিদ। পথিমধ্যে আমিন বাজার এলাকায় পাকা সড়ক পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী 'ফাইভ স্টার পরিবহন'-এর একটি বেপরোয়া বাস তাকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সে রাস্তায় ছিটকে পড়ে এবং মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় নাহিদকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পর চালক ও হেলপার বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচলা স্বাভাবিক করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহত নাহিদের বাবা মাহবুব আলম বাদী হয়ে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে রাখা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কওমি টাইমস দেশের সড়কে বেপরোয়া যানবাহন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিহতের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও বিচারের দাবি জানাচ্ছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা কুড়িগ্রাম মাদরাসাছাত্র

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন