বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে লিংকন নামক এক বিতর্কিত ব্যক্তির সম্ভাব্য নিয়োগ ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে দেশের আলেম সমাজে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে অনুষ্ঠিত ‘সচেতন ওলামা সমাজ’-এর এক জরুরি বৈঠকে শীর্ষ আলেমরা এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দেশের ধর্মপ্রাণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি রক্ষা এবং ওলামায়ে কেরামের আস্থা অর্জনে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে একজন সর্বজন গ্রহণযোগ্য আলেমকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
রাজধানীর পল্টনে ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ‘সচেতন ওলামা সমাজ’-এর ব্যানারে দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক ও ধর্মীয় সামাজিক প্রেক্ষাপটে ধর্ম মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর পদে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি নিয়োগের বিষয়টি প্রাধান্য পায়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মুফতি আফজাল হুসাইন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দেশের শীর্ষ ইসলামি বক্তা ও ওলামায়ে কেরাম বলেন, ইসলামি মূল্যবোধ, সংস্কৃতি ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি সুরক্ষায় ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা অপরিসীম। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে বিতর্কিত ব্যক্তি ‘লিংকন’-কে বসানোর জোর তৎপরতা দেখা যাচ্ছে, যা দেশের ধর্মপ্রাণ জনগণ ও সচেতন ওলামা সমাজ কোনোভাবেই মেনে নেবে না।
আলোচকগণ সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, সময় ও পরিস্থিতি সরকারের অনুকূলে থাকতেই এই বিতর্কিত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। শপথ গ্রহণের পূর্বেই যদি সরকার ভুল সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে ওলামায়ে কেরাম ও সাধারণ মুসলিম সমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর প্রতিবাদ ও গণআন্দোলন গড়ে তুলতে তারা বাধ্য হবেন।
বৈঠক থেকে একটি সুনির্দিষ্ট ও গঠনমূলক প্রস্তাব পেশ করা হয়। আলেমরা বলেন, ধর্ম প্রতিমন্ত্রী পদে যোগ্য ব্যক্তি নির্বাচনে প্রয়োজনে দেশের শীর্ষস্থানীয় আকাবির ও ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি পরামর্শ সভা আহ্বান করা যেতে পারে। সকলের ঐকমত্যের ভিত্তিতে একজন প্রজ্ঞাবান, যোগ্য ও ইসলামি নীতিতে অবিচল আলেমকে এই পদে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি বিনীত ও জোর আহ্বান জানান তারা।
উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে আরো বক্তব্য পেশ করেন মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি সালাউদ্দিন, মুফতি ইয়াকুব ওসমানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি হেদায়াতুল্লাহ ফয়েজী, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, হাফেজ কারী ইলিয়াস লাহোরী, মুফতি মাসুম বিন আবু বকর, মুফতি মোজাম্মেল হক সাঈদ, মুফতি ইয়ামিন আজমী ও মোহাম্মদ হকসহ অন্যান্য আলেম নেতৃবৃন্দ।
.png)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন