শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

ভবিষ্যৎ স্বপ্নপূরণে প্রস্তুতি ও যোগ্যতা অর্জনের গুরুত্ব নিয়ে জোর দিলেন তিনি

যোগ্যতার মাধ্যমেই মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

যোগ্যতার মাধ্যমেই মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের প্রশাসনিক, আইন-শৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আগামীর স্বপ্নপূরণে প্রস্তুতি ও যোগ্যতাকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন তিনি।

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদের আয়োজনে ১ম এমডিসি জাতীয় স্কুল, কলেজ ও আন্তঃমাদরাসা বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, 'আগামীর স্বপ্নপূরণে মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এজন্য প্রস্তুতি লাগবে। যোগ্য হয়েই সুযোগ্য স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।'

তিনি আরও বলেন, দেশ ও জাতির অগ্রগতিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক পথ পাড়ি দিতে হবে। একটি নির্দিষ্ট স্থানে আসার পর থেমে গেলে চলবে না, বরং সকল বাধা অতিক্রম করে আরও বহুদূর এগিয়ে যেতে হবে। এই লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, 'সকল ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে সুযোগ এসেছে সেটাকে পরিপূর্ণ কাজে লাগাতে হবে। এ সুযোগ হাতছাড়া হয়ে গেলে আমাদেরকে বহুবছর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।' তিনি সকলকে 'কালেমা তায়্যেবার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার' অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপদেষ্টা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। তিন মাসব্যাপী আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় সারাদেশের ৫৪টি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতার ফলাফলে স্কুল ক্যাটেগরিতে মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হয়। কলেজ ও উন্মুক্ত ক্যাটেগরিতে নটর ডেম কলেজ চ্যাম্পিয়ন এবং মনিপুর স্কুল ও কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, মাদ্রাসা ক্যাটেগরিতে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা রানারআপ হয়।

তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ড. শামসুল আলম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান ভুঁইয়া, আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ, ডাকসুর নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয় : মাদরাসা ধর্ম উপদেষ্টা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

যোগ্যতার মাধ্যমেই মাদ্রাসার শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত