ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সময় মার্কিন বিমানবাহিনী বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত শুক্রবার ইরান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, গত ২৩ বছরের মধ্যে এটিই প্রথম কোনো সরাসরি সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হারানোর ঘটনা। এই ঘটনায় এক পাইলট উদ্ধার হলেও অন্যজনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার ধারাবাহিকতায় গত শুক্রবার মার্কিন বিমানবাহিনী বড় ধাক্কা খেয়েছে। ইরানি সামরিক বাহিনী শুক্রবার সকালে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এর ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে। পরবর্তীতে মার্কিন গণমাধ্যমগুলোও এই খবরের সত্যতা নিশ্চিত করে।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিমানবাহিনীর একটি 'এফ-১৫' (F-15) যুদ্ধবিমান ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয়। বিমানের একজন পাইলট প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ অন্য পাইলটের সন্ধানে হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। একই দিনে 'এ-১০ থান্ডারবোল্ট' (A-10) নামক আরেকটি মার্কিন আক্রমণকারী বিমান হরমুজ প্রণালীর কাছে ক্ষতিগ্রস্ত হয়। সেটির পাইলট কোনোমতে বিমানটিকে কুয়েতের আকাশসীমায় নিয়ে যেতে সক্ষম হন এবং সেখান থেকে নিরাপদে প্যারাশুট দিয়ে অবতরণ করেন।
অবসরপ্রাপ্ত মার্কিন বিমানবাহিনী পাইলট হিউস্টন কান্টওয়েল 'অ্যাসোসিয়েটেড প্রেস'-কে জানান, ২০০৩ সালে ইরাক আক্রমণের পর এই প্রথম যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে তাদের 'এ-১০' যুদ্ধবিমান হারাল। সামরিক বিশ্লেষকদের মতে, গত ২৩ বছরে মার্কিন বিমানবাহিনীর সক্ষমতা নিয়ে যে অপরাজেয় ধারণা ছিল, এই ঘটনা তাতে বড় ধরনের ফাটল ধরালো।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট ৭টি বিমান হারিয়েছে। এর মধ্যে গত ২ মার্চ কুয়েতে 'ফ্রেন্ডলি ফায়ার'-এ ৩টি এফ-১৫ বিধ্বস্ত হয়। ১২ মার্চ ইরাকে একটি কেসি-১৩৫ ফুয়েলিং বিমান দুর্ঘটনায় পড়ে ৬ জন ক্রু নিহত হন। এছাড়া ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় একটি 'ই-৩ সেন্টি' (AWACS) রাডার বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমানে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে চলমান এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। ইরান দাবি করছে তারা কেবল মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় আঘাত হানছে, যদিও এই পাল্টাপাল্টি হামলায় বেসামরিক জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
বিষয় : মার্কিন যুক্তরাষ্ট্র ইরান

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন