সোমবার, ১৩ জুলাই ২০২৬
সোমবার, ১৩ জুলাই ২০২৬
কওমী টাইমস

উত্তরপ্রদেশে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার চরম সংকটের চিত্র; সামাজিক যোগাযোগমাধ্যমে নিঃশর্ত ক্ষমা চেয়ে লকআপ থেকে মুক্তি পেলেন রফিক খান

যোগীকে ‘টাকলা’ বলে রাস্তার খানাখন্দ নিয়ে ক্ষোভ প্রকাশ: উত্তরপ্রদেশে মুসলিম যুবক গ্রেফতার

ভারতের উত্তরপ্রদেশে রাস্তার বেহাল দশা ও খানাখন্দের প্রতিবাদ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কথিত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রফিক খান নামের এক মুসলিম যুবককে গ্রেফতার করেছে আগ্রা পুলিশ। নিজের এলাকার ভাঙাচোরা রাস্তার ভিডিও ধারণ করে ক্ষোভ প্রকাশের সময় তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘টাকলা’ (ন্যাড়া) শব্দটি ব্যবহার করেছিলেন। এই ঘটনার পর তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে চরম মনস্তাত্ত্বিক চাপে লকআপে থাকা অবস্থাতেই ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

জনসাধারণের নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারের মধ্যকার সীমানা কতটা সংকুচিত হয়ে পড়েছে, তা আরও একবার প্রমাণ করল ভারতের উত্তরপ্রদেশের এই ঘটনা। আগ্রার বাসিন্দা রফিক খান তার এলাকার রাস্তার করুণ দশা এবং বড় বড় খানাখন্দের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। জনস্বার্থ সংশ্লিষ্ট এই ভিডিওতে ভাঙা রাস্তার চরম দুরাবস্থা দেখিয়ে ক্ষুব্ধ রফিককে বলতে শোনা যায়, "ইউপির মুখ্যমন্ত্রী টাকলা! এই হলো উনাদের উন্নয়ন!"

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা স্থানীয় কট্টরপন্থী প্রশাসন ও পুলিশের নজরে আসে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে এমন "আপত্তিকর" মন্তব্য করার অভিযোগে আগ্রা পুলিশ অতি তৎপরতার সাথে রফিক খানকে গ্রেফতার করে। মানবাধিকার কর্মীদের মতে, উত্তরপ্রদেশে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নাগরিকদের ক্ষোভ বা সমালোচনাকে কঠোরভাবে দমন করার যে প্রবণতা রয়েছে, এটি তারই ধারাবাহিকতা।

রবিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে রফিক খানের আরেকটি নতুন ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, লকআপ থেকে বের হয়ে করজোড়ে অত্যন্ত আতঙ্কিত ও বিধ্বস্ত অবস্থায় তিনি ক্ষমা প্রার্থনা করছেন। ভিডিওতে রফিককে বলতে শোনা যায়, "আমি ভিডিওটি বানিয়ে ভুল করেছি। আমি আর কখনো এমন ভিডিও বানাব না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।"

আগ্রা পুলিশ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রফিক খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর এবং আপত্তিকর কনটেন্ট তৈরির কারণেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে এবং এমন কোনো পোস্ট বা তথ্য শেয়ার না করতে সতর্ক করেছে যা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তবে সাধারণ নাগরিক এবং মুসলিম অধিকার রক্ষা সংগঠনগুলো এই ঘটনাকে উত্তরপ্রদেশে সমালোচনাকারীদের কণ্ঠরোধ এবং ভয়ের সংস্কৃতি তৈরির একটি নগ্ন উদাহরণ হিসেবে দেখছে।

বিষয় : মানবাধিকার ভারত সংখ্যালঘু

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

সোমবার, ১৩ জুলাই ২০২৬

যোগীকে ‘টাকলা’ বলে রাস্তার খানাখন্দ নিয়ে ক্ষোভ প্রকাশ: উত্তরপ্রদেশে মুসলিম যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ