ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর স্মরণে তৈরি করা 'ইয়া হুসাইন আলাইহিস সালাম' লেখা একটি কালো পতাকা টাঙানোকে কেন্দ্র করে ৩ মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতে ধর্মীয় স্বাধীনতা ও মুসলিম সম্প্রদায়ের ওপর প্রশাসনিক নিপীড়নের নতুন নজির গড়েছে উত্তর প্রদেশ পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দেওরিয়ার একটি বাড়িতে 'ইয়া হুসাইন' সংবলিত একটি ধর্মীয় কালো পাতাকা টানানো হয়েছিল।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই কোনো সুনির্দিষ্ট আইনি ধারার সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দ্বিমুখী নীতি ও ক্ষোভ
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে এক্স-এ (সাবেক টুইটার) তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নেটিজেনরা উল্লেখ করেন, হর্ষ চৌধুরীর নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু রক্ষা দল’-এর অনুসারীরা যখন প্রকাশ্যে জনসম্মুখে তলোয়ার ও ধারালো অস্ত্র বিতরণ ও প্রদর্শন করে, তখন পুলিশ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে।
এক এক্স ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, "কানওয়ার যাত্রার সময় যারা তেরঙা ও গেরুয়া পতাকা হাতে অশ্লীল ও উসকানিমূলক আচরণ করে, তাদের ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়? নাকি কোনো অ্যাকশন পেতে হলে নাম 'আবদুল' হওয়া বাধ্যতামূলক?"
অন্যান্য মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের ধর্মীয় প্রতীককে সুপরিকল্পিতভাবে অপরাধীকরণ করা হচ্ছে।
বিষয় : মানবাধিকার ভারত সংখ্যালঘু

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন