মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
কওমী টাইমস

নদিয়ার জাতীয় মহাসড়ক সংলগ্ন একটি রেস্তোরাঁয় গিয়ে তাণ্ডব হিন্দুত্ববাদী কর্মীদের; স্পষ্ট লেবেলিং ও 'ঝটকা' মাংসের দাবিতে দুই ঘণ্টারও বেশি সময় হট্টগোল

পশ্চিমবঙ্গে ‘শুধুমাত্র হালাল’ মাংস পরিবেশনের অভিযোগে রেস্তোরাঁয় বিজেপি কর্মীদের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় 'শুধুমাত্র হালাল' মাংস বিক্রির অভিযোগে একটি রেস্তোরাঁয় চড়াও হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকরা। গত শুক্রবার (৩১ জুলাই) ১২ নম্বর জাতীয় মহাসড়ক সংলগ্ন ভাটজাংলা এলাকার 'মাদার্স হাট' রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। ঘটনাটি কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কওমি টাইমসের বিশ্লেষণ বলছে, ভারতে খাদ্য পছন্দ ও মুসলমানদের ধর্মীয় হালাল ব্যবস্থার বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হস্তক্ষেপেরই এটি একটি নতুন ধারাবাহিকতা।

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাটজাংলা এলাকায় অবস্থিত জনপ্রিয় 'মাদার্স হাট' রেস্তোরাঁয় গত ৩১ জুলাই জুমার দিনে আকস্মিক হামলা সদৃশ অবস্থান নেয় স্থানীয় বিজেপি কর্মী ও হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা। রেস্তোরাঁটিতে শুধুমাত্র হালাল মাংস পরিবেশন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে তারা কর্মী ও গ্রাহকদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

দ্য অবজারভার পোস্টের তথ্যসূত্র অনুযায়ী, বিক্ষোভকারী বিজেপির কর্মীরা রেস্তোরাঁর ভেতরে ঢুকে কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করে এবং মাংসের ধরন জানতে চায়। পরবর্তীতে গ্রাহকদেরও দীর্ঘক্ষণ প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে নিশ্চিত হয় যে সেখানে হালাল মাংসই পরিবেশন করা হচ্ছে।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন তারা হিন্দু রীতি অনুযায়ী জবাই করা 'ঝটকা' মাংস পাওয়া যাবে কি না জানতে চায়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের এখানে 'ঝটকা' মাংস পাওয়া যায় না এবং হালাল মাংস পরিবেশন করা তাদের একটি নিজস্ব ব্যাবসায়িক নীতিমালা। তবে হিন্দুত্ববাদী কর্মীরা রেস্তোরাঁ কর্তৃপক্ষের এই যুক্তিসঙ্গত বক্তব্য মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

রেস্তোরাঁর এক কর্মচারী সংবাদমাধ্যমকে জানান:

"আমরা তাদের স্পষ্ট বলেছি যে এখানে হালাল মাংস পরিবেশন করা হয়। তখন তারা ঝটকা মাংসের দাবি করে এবং আমরা জানাই যে তা পাওয়া যাবে না। আমরা আমাদের রেস্তোরাঁর নীতি বোঝানোর চেষ্টা করলেও তারা কোনো কথা শুনতে রাজি ছিল না।"

কথাবাকসা ব্যর্থ হওয়ার পর গেরুয়াধারীরা রেস্তোরাঁর বাইরে গিয়ে অবস্থান নেয় এবং প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের দাবি ছিল, রেস্তোরাঁ কর্তৃপক্ষ হিন্দু গ্রাহকদের না জানিয়ে এবং মেন্যুতে স্পষ্ট উল্লেখ না করে হালাল মাংস পরিবেশন করছে।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া বিজেপি কর্মী উদয় রাজনাথ বলেন, "হালাল মাংস পরিবেশনকারী রেস্তোরাঁগুলোর উচিত মেন্যুতে তা স্পষ্টভাবে উল্লেখ করা এবং যেসব গ্রাহক পছন্দ করেন তাদের জন্য ঝটকা মাংসের ব্যবস্থা রাখা।"

ঘটনার খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, সময়মতো হস্তক্ষেপ করার কারণে কোনো অপ্রীতিকর সহিংসতা বা হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।

তবে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাগুলো উল্লেখ করছে, ভারতে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় রীতিনীতি, খাদ্য সংস্কৃতি ও অর্থনৈতিক সংস্থানকে নিশানা করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো ধারাবাহিকভাবে এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে, যা নাগরিকদের পছন্দ ও মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

বিষয় : মানবাধিকার ভারত সংখ্যালঘু

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

পশ্চিমবঙ্গে ‘শুধুমাত্র হালাল’ মাংস পরিবেশনের অভিযোগে রেস্তোরাঁয় বিজেপি কর্মীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ