মধ্যপ্রাচ্য ও সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান কৌশলগত জোট ও কৌশলগত পদক্ষেপগুলো দখলদার ইসরাইলের আগের সব হিসাব-নিকাশ পাল্টে দিচ্ছে। আসাদ পরবর্তী সিরিয়ায় আঙ্কারা নিজের অবস্থান সুসংহত করায় তেল আবিব জুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্ক। ইসরাইলি সংবাদমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে—আঞ্চলটিতে ইরানের ছেড়ে যাওয়া শুন্যস্থান পূরণ করে সিরিয়ার মাধ্যমে এক নতুন আঞ্চলিক অক্ষ তৈরি করছে তুরস্ক, যা ইসরাইলকে চরম নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।
মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগর এবং বিশেষ করে সিরিয়া ভূখণ্ডে তুরস্কের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপগুলো আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। দখলদার ইসরাইলের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আঙ্কারার এসব পদক্ষেপ পর্যবেক্ষণ করছে এবং স্বীকার করে নিচ্ছে যে, অঞ্চলে ক্ষমতার ভারসাম্য এখন সম্পূর্ণ তুরস্কের অনুকূলে।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘মারিভ’ -এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া থেকে পূর্ববর্তী ক্ষমতার অবসান ঘটার পর সেখানে যে ভূরাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, আঙ্কারা সেখানে নিজের প্রভাব বিস্তার করে দেশটির সবচেয়ে প্রভাবশালী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
২০ হাজারের বেশি সৈন্য ও সর্বাধুনিক সামরিক উপস্থিতি
ইসরাইলি মিডিয়ার দাবি অনুযায়ী, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বর্তমানে তুরস্কের ২০ হাজারের বেশি সৈন্য ও নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। শুধু তা-ই নয়, এই বিশাল বাহিনীকে লজিস্টিক সাপোর্ট, বিমান সাহায্য, উন্নত সামরিক সরঞ্জাম এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিরেট সুরক্ষায় বেষ্টন করে রাখা হয়েছে।
প্রতিবেদনে আরও তুলে ধরা হয়, ২০২৫ সালের আগস্টে তুরস্ক ও সিরিয়ার মধ্যে স্বাক্ষরিত সামরিক সহযোগিতা চুক্তিটি এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। এই চুক্তির আওতায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল ও লজিস্টিকস ক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যাপক সমন্বয় জোরদার করা হয়েছে।
সিরীয় সেনাবাহিনী পুনর্গঠনে আঙ্কারার ভূমিকা
তেল আবিবের গণমাধ্যমগুলো অভিযোগ ও শঙ্কার সুরে জানিয়েছে, সিরিয়ার নতুন সামরিক কাঠামো গড়ে তোলার পেছনে আঙ্কারা সরাসরি প্রত্যক্ষ ভূমিকা পালন করছে। তুর্কি সামরিক উপদেষ্টারা সিরীয় সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার এবং যুদ্ধ কৌশল তৈরিতে নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় তুর্কি সামরিক প্রতিনিধি দল দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। যৌথ সামরিক পরিকল্পনার সঠিক বাস্তবায়ন তদারকি করার জন্য আঙ্কারা ইতোমধ্যেই দামেস্কে সামরিক অ্যাটাশে নিয়োগ করেছে।
অর্থনীতি ও অবকাঠামোগত যৌথ অংশীদারিত্ব
ইসরাইল কেবল তুর্কি সামরিক শক্তিতেই ভীত নয়, বরং আঙ্কারা ও দামেস্কের যৌথ অর্থনৈতিক প্রবৃদ্ধিও তাদের দুশ্চিন্তার কারণ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামরিক খাতের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, পরিবহন, অবকাঠামো এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুই দেশ একটি সুদূরপ্রসারী যৌথ অংশীদারিত্ব গড়ে তুলতে যাচ্ছে।
অঞ্চলে শক্তির নতুন ভারসাম্য
সেনাবাহিনী, অর্থনীতি, জ্বালানি, শিক্ষা ও কূটনীতির মতো প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুদৃঢ় সংযোগ স্থাপনের মাধ্যমে আঙ্কারা আজ সিরিয়ার পুনর্গঠনে কেন্দ্রীয় চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তেল আবিবভিত্তিক গণমাধ্যমগুলোর চূড়ান্ত স্বীকারোক্তি—
"তুরস্ক এ অঞ্চলে ইরানের ছেড়ে যাওয়া প্রভাবের সিংহভাগই এখন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে এবং সিরিয়াকে কেন্দ্র করে এক নতুন আঞ্চলিক অক্ষ গড়ে তুলছে, যা ইসরাইলি নিরাপত্তার জন্য চরম আশঙ্কাজনক।"
মুসলিম বিশ্বের এই আঞ্চলিক উত্থান এবং ইসরাইলি সীমান্তে শক্ত তুর্কি উপস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতার জন্ম দিচ্ছে, যেখানে জালেম শক্তির আগ্রাসন প্রতিহত করার মতো সামরিক ভারসাম্য অর্জিত হচ্ছে।
বিষয় : তুরস্ক

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন