বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
কওমী টাইমস

রাজধানীর উত্তরা, কামরাঙ্গীরচর ও ধূপখোলা মাঠসহ দেশের বিভিন্ন স্থানে জুমার খুতবা, বিশেষ দ্বীনি বয়ান এবং ওলামা-তালিবুল ইলমদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন বিখ্যাত পাকিস্তানি ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান

পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও প্রখ্যাত গবেষক মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান আগামী ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত ১০ দিনের সফরে বাংলাদেশে পৌঁছাবেন। আন্তর্জাতিক অঙ্গনে দ্বীনি জ্ঞান প্রচার এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা রক্ষায় তাঁর অবদান সর্বজনবিদিত। সফরসূচি অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকালে তিনি সাধারণ মানুষের হেদায়েতের পাশাপাশি ওলামায়ে কেরাম ও তালিবে ইলমদের (শিক্ষার্থী) উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।

প্রকাশিত সফরসূচি থেকে জানা যায়, সফরের প্রথম দিন অর্থাৎ ২০ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ 'মসজিদে মুগাফিরা'-য় মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশ্যে প্রথম বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান।

পরদিন ২১ আগস্ট (শুক্রবার) তাঁর ব্যস্ততম একাধিক দ্বীনি কর্মসূচি রয়েছে। শুক্রবার ফজর থেকে জুমা পর্যন্ত এবং জুমার পর তিনি রাজধানীর কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসা ও গ্রীন রোডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ বয়ান ও দ্বীনি আলোচনায় অংশ নেবেন। পরবর্তীতে ধূপখোলা ময়দানে আসরের নামাজ আদায় শেষে সর্বসাধারণের উদ্দেশ্যে বয়ান এবং জাতীয় সীরাত কমিটি আয়োজিত বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।

মুসলিম বিশ্বের বর্তমান চ্যালেঞ্জিং সময়ে উম্মাহর ঐক্য, সঠিক দ্বীনি জ্ঞান চর্চা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মাওলানা ইলিয়াস গুম্মানের এই সফর বিশেষ তাৎপর্য বহন করে। উগ্রবাদী আদর্শের বিরুদ্ধে সঠিক ইসলামি আকীদা প্রচার এবং দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে তাঁর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের সূত্রে জানা গেছে, মাওলানা ইলিয়াস গুম্মানের ১০ দিনের সফরের পরবর্তী দিনগুলোর বিস্তারিত কর্মসূচি পর্যায়ক্রমে ভক্ত ও সর্বসাধারণের সুবিধার্থে প্রকাশ করা হবে।

বিষয় : ইলিয়াস গুম্মান

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন বিখ্যাত পাকিস্তানি ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ও প্রখ্যাত গবেষক মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান আগামী ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত ১০ দিনের সফরে বাংলাদেশে পৌঁছাবেন। আন্তর্জাতিক অঙ্গনে দ্বীনি জ্ঞান প্রচার এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা রক্ষায় তাঁর অবদান সর্বজনবিদিত। সফরসূচি অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকালে তিনি সাধারণ মানুষের হেদায়েতের পাশাপাশি ওলামায়ে কেরাম ও তালিবে ইলমদের (শিক্ষার্থী) উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করবেন।

প্রকাশিত সফরসূচি থেকে জানা যায়, সফরের প্রথম দিন অর্থাৎ ২০ আগস্ট (বৃহস্পতিবার) রাজধানী ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরস্থ 'মসজিদে মুগাফিরা'-য় মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশ্যে প্রথম বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান।

পরদিন ২১ আগস্ট (শুক্রবার) তাঁর ব্যস্ততম একাধিক দ্বীনি কর্মসূচি রয়েছে। শুক্রবার ফজর থেকে জুমা পর্যন্ত এবং জুমার পর তিনি রাজধানীর কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসা ও গ্রীন রোডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ বয়ান ও দ্বীনি আলোচনায় অংশ নেবেন। পরবর্তীতে ধূপখোলা ময়দানে আসরের নামাজ আদায় শেষে সর্বসাধারণের উদ্দেশ্যে বয়ান এবং জাতীয় সীরাত কমিটি আয়োজিত বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।

মুসলিম বিশ্বের বর্তমান চ্যালেঞ্জিং সময়ে উম্মাহর ঐক্য, সঠিক দ্বীনি জ্ঞান চর্চা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মাওলানা ইলিয়াস গুম্মানের এই সফর বিশেষ তাৎপর্য বহন করে। উগ্রবাদী আদর্শের বিরুদ্ধে সঠিক ইসলামি আকীদা প্রচার এবং দ্বীনি দাওয়াত ছড়িয়ে দিতে তাঁর এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের সূত্রে জানা গেছে, মাওলানা ইলিয়াস গুম্মানের ১০ দিনের সফরের পরবর্তী দিনগুলোর বিস্তারিত কর্মসূচি পর্যায়ক্রমে ভক্ত ও সর্বসাধারণের সুবিধার্থে প্রকাশ করা হবে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ