২০২৪ সালের গণ-অভ্যুত্থান পরবর্তী একাধিক হত্যা মামলায় মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি তার প্রয়াত স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
স্বামী তৌফিক নেওয়াজকে শেষ শ্রদ্ধা জানাতে ও পরিবারের পাশে থাকতে ১২ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষ প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্যারোলের পর নির্ধারিত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশ পরিবেষ্টিত হয়ে বের হন।
জানা গেছে, দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সংক্রান্ত নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
স্বামীর মৃত্যুর পর তার জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় মায়ের উপস্থিতির জন্য মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জেলা প্রশাসক ও জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে চার দিনের প্যারোলের আবেদন জমা দেন।
মুন্সিগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা জানান, বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তির সরকারি নির্দেশনা পাওয়ার পরই প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি শুরু করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কলাবাগানের বাসভবনে স্বামীর মরদেহ দেখার পর বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমের জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে। অতঃপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় আসামি হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি আছেন সাবেক এই মন্ত্রী।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন