বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর তাঁকে লাল গোলাপ দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ সংসদ ভবনের সংসদ কক্ষে এক আনন্দঘন ও ঐতিহাসিক পরিবেশে অনুষ্ঠিত হলো ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী সৌজন্য বিনিময়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পাশে বসে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।
জাতীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধা ও সম্পর্কের একটি চমৎকার দৃষ্টান্ত ফুটে ওঠে যখন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে আসেন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্বয়ং এগিয়ে গিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে উষ্ণ কোলাকুলি করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও নিজ আসন থেকে এগিয়ে এসে রাষ্ট্রপতির সঙ্গে এবং পরবর্তীতে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।
উক্ত নির্বাচনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গণনার সময় উপস্থিত ছিলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হুইপ মিয়া নুরুউদ্দিন অপু এবং রকিবুল ইসলাম বকুল।
বিষয় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শুভেচ্ছা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন