শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
কওমী টাইমস

জরিপে বর্তমান ডানপন্থী জোটের আসন কমার ইঙ্গিত। তবে বেন-গভিরের দল জানিয়েছে, স্মোট্রিচের দলের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

নির্বাচনে ডানপন্থীদের ভরাডুবির শঙ্কা: স্মোট্রিচ–বেন-গভিরকে ঐক্যের আহ্বান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন আইনসভা নির্বাচনে ডানপন্থী শিবিরের সম্ভাব্য আসন হারানো ঠেকাতে ইতামার বেন-গভির ও বেজালেল স্মোট্রিচকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক এক জনমত জরিপে ডানপন্থী জোটের আসন কমে যাওয়ার ইঙ্গিত পাওয়ার পর এ আহ্বান জানানো হয়। তবে বেন-গভিরের ‘জুইশ পাওয়ার’ দল জানিয়েছে, স্মোট্রিচের ‘রিলিজিয়াস জায়োনিজম’ দলের সঙ্গে তারা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না।

২৭ অক্টোবরের নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন আইনসভা নির্বাচনে ডানপন্থী শিবিরের পরাজয় ঠেকাতে ‘জুইশ পাওয়ার’ দলের নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং ‘রিলিজিয়াস জায়োনিজম’ দলের নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এ প্রকাশিত একটি জনমত জরিপে দেখা গেছে, নতুন ডানপন্থী ‘পিপলস ইসরায়েল পার্টি’র উত্থান এবং নেসেটে তাদের সম্ভাব্য পাঁচটি আসন পাওয়ার কারণে স্মোট্রিচের নেতৃত্বাধীন ‘রিলিজিয়াস জায়োনিজম’ দল নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে বর্তমান সরকারপন্থী জোটের আসনসংখ্যাও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনীতিতে শক্তিশালী অবস্থানে থাকা ডানপন্থী শিবিরের দুর্বলতা ঠেকাতে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বেন-গভির ও স্মোট্রিচকে রবিবার বৈঠকে বসার আহ্বান জানান।

নেতানিয়াহু বলেন, “কোনো ভোটই নষ্ট হতে দেওয়া উচিত নয় এবং ডানপন্থী জোটকে বাঁচাতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।”

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যাতেও নেতানিয়াহু ‘এক্স’-এর মাধ্যমে দুই নেতার মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। তবে বেন-গভির দ্রুত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

শুক্রবার বেন-গভিরের উগ্র ডানপন্থী ‘জুইশ পাওয়ার’ দল আবারও জানায়, তারা স্মোট্রিচের ‘রিলিজিয়াস জায়োনিজম’ দলের সঙ্গে নির্বাচনী জোট করবে না।

এক বিবৃতিতে দলটি বলেছে, “দুই দল আগামী নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এই সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয় এবং কোনো অবস্থাতেই তা পরিবর্তন করা হবে না।”

বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে সরাসরি বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ, বৈঠক কিংবা আলোচনা হবে না।

এদিকে ২৫ আগস্ট গিভাতি ব্রিগেডের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ওফার উইন্টার নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ‘ইয়োর পিপল ইসরায়েল’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন।

সাম্প্রতিক জরিপের হিসাব অনুযায়ী, স্মোট্রিচের দলের দুর্বলতার কারণে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসনসংখ্যা কমে ৪৩-এ দাঁড়াতে পারে। উইন্টারের দল ডানপন্থী শিবিরের সঙ্গে যুক্ত হলে এই সংখ্যা ৪৮-এ উঠতে পারে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে এই সংখ্যা এখনও যথেষ্ট নয়।

অন্যদিকে জরিপে বিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৫৯টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। আরব দলগুলোর সম্ভাব্য আসনসংখ্যা ১০ থেকে বেড়ে ১৩ হতে পারে।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনটি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসন ও সরকারের ব্যর্থতার অভিযোগ রয়েছে, যা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেও দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছে।

২০২২ সালের ডিসেম্বরের শেষদিকে ক্ষমতায় আসা বর্তমান সরকারকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম ডানপন্থী সরকার হিসেবে বর্ণনা করা হয়। ৭৬ বছর বয়সী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের নীতিতে ফিলিস্তিন ইস্যু, গাজা যুদ্ধ এবং অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

গাজা যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তবে ইসরায়েল অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আসছে।

বিষয় : ইসরায়েল মধ্যপ্রাচ্য ফিলিস্তিন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নির্বাচনে ডানপন্থীদের ভরাডুবির শঙ্কা: স্মোট্রিচ–বেন-গভিরকে ঐক্যের আহ্বান নেতানিয়াহুর

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ