শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিসের শাগরেদের ইলমি খেদমতের স্বীকৃতি

৫৪ বছর ধরে সহিহ বুখারির দরস: আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরীকে সংবর্ধনা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

৫৪ বছর ধরে সহিহ বুখারির দরস: আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরীকে সংবর্ধনা

উপমহাদেশের হাদিসশাস্ত্রে এক অনন্য মাইলফলক রচনা করেছেন শায়খুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী। সহিহ বুখারির দরসে তার টানা ৫৪ বছরের নিরবচ্ছিন্ন শিক্ষা ও দীনী খেদমতকে ঘিরে বৃহস্পতিবার সিলেটের সুলতানপুরে আয়োজন করা হয়েছে একটি ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান। এতে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলেম-ওলামা ও হাজারো শিক্ষার্থী সমবেত হচ্ছেন।

উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরীর অন্যতম শাগরেদ ও খলিফা আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী সহিহ বুখারির দরস প্রদান করছেন টানা ৫৪ বছর ধরে—যা বাংলাদেশের ধর্মীয় শিক্ষাঙ্গনে এক অসাধারণ নজির।

এই দীর্ঘ ইলমি খেদমতকে কেন্দ্র করে তার ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটের সুলতানপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সংবর্ধনা অনুষ্ঠান। আয়োজকেরা জানিয়েছেন, দেশব্যাপী ছড়িয়ে থাকা তার ছাত্র, অনুসারী ও আলেমসমাজ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

ইতোমধ্যেই সুলতানপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকদের ভাষ্য, “শায়খের দরসে বুখারির ৫৪তম বর্ষপূর্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের দ্বীনী শিক্ষার বিকাশে এক উজ্জ্বল অধ্যায়।” দেশের খ্যাতনামা শায়খুল হাদিস, মুহতামিম ও গবেষক আলেমরা অনুষ্ঠানে অংশ নিয়ে আল্লামা কিয়ামপুরীর বহুমাত্রিক ইলমি অবদান তুলে ধরবেন।

প্রায় ৬২ বছর ধরে হাদিস শিক্ষা, দরস ও তাদরিসে সম্পৃক্ত আল্লামা কিয়ামপুরী দেশের অন্যতম সম্মানিত আলেম হিসেবে পরিচিত। তার অসংখ্য ছাত্র আজ দেশের বিখ্যাত মাদরাসাগুলোতে শায়খুল হাদিস, মুহাদ্দিস, মুফতি ও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। তার সততা, ইলমি যোগ্যতা ও নিষ্ঠা আলেমসমাজে বিশেষ মর্যাদায় স্থান করে দিয়েছে।

আয়োজকদের প্রত্যাশা—দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলমান এই ইলমি যাত্রাকে কেন্দ্র করে অনুষ্ঠানটি পরিণত হবে এক বৃহৎ জ্ঞান-সংলাপ ও স্মৃতিচারণের মিলনমেলায়।

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

৫৪ বছর ধরে সহিহ বুখারির দরস: আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত