মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
কওমী টাইমস

রুটিতে তেল দেওয়ার সুতোকে ‘কালাভা’ আখ্যা দিয়ে হট্টগোল; বিজেপি শাসিত রাজ্যে মুসলিম ব্যবসায়ীদের লক্ষ্য করে ধারাবাহিক হেনস্তার ঘটনা অব্যাহত

ভারতের উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীর রেস্তোরাঁ বন্ধের হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের, নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু সমাজ

ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের বৃন্দাবনে আরিফ মুরাদাবাদী নামের এক মুসলিম ব্যবসায়ীর রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী চরমপন্থীদের একটি দল। তথাকথিত ‘গো রক্ষক’ রাজা রাওয়াতের নেতৃত্বে এই সন্ত্রাসী গোষ্ঠীটি রেস্তোরাঁয় ঢুকে চরম হট্টগোল ও হেনস্তা চালায়। রুটিতে তেল মাখানোর কাঠে বাঁধা একটি সাধারণ সুতোকে হিন্দুদের পবিত্র ‘কালাভা’ দাবি করে তারা এই সহিংস উস্কানি দেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।

ভারতে বিজেপি সরকারের আমলে চরমপন্থীদের দৌরাত্ম্য এবং মুসলিমদের অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়ার ষড়যন্ত্র নতুন কিছু নয়। সম্প্রতি উত্তরপ্রদেশের বৃন্দাবনে ঘটে যাওয়া ঘটনাটি রাজ্যের সংখ্যালঘুদের দৈনন্দিন জীবনের নিরাপত্তাহীনতাকে আবারও নগ্নভাবে উন্মোচিত করেছে।

প্রাপ্ত খবরে জানা যায়, ঘটনাটি ঘটেছে বৃন্দাবনের পিজিআই থানা এলাকার ‘ট্রেডস মল’-এর ভেতরে থাকা একটি খাবারের দোকানে। ভুক্তভোগী আরিফ মুরাদাবাদী দীর্ঘদিন ধরে সেখানে একটি রেস্তোরাঁ পরিচালনা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, স্বঘোষিত হিন্দুত্ববাদী ‘গো রক্ষক’ রাজা রাওয়াতের নেতৃত্বে ৬ থেকে ৭ জনের একটি চরমপন্থী দল জোরপূর্বক রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে। তারা সেখানে রুটিতে তেল মাখানোর জন্য ব্যবহৃত কাঠের লাঠিতে পেঁচানো একটি সুতো দেখতে পায়। উগ্র চরমপন্থীরা উস্কানিমূলকভাবে দাবি করে, এটি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় সুতো বা ‘কালাভা’ এবং একটি আমিষ রেস্তোরাঁয় এর ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

মুহূর্তের মধ্যেই তারা রেস্তোরাঁর মালিক আরিফ মুরাদাবাদীকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা শুরু করে। ভিডিওতে দেখা যায়, চরমপন্থীরা প্রকাশ্য হুমকি দিয়ে বলছে, কোনো অবস্থাতেই এই দোকান আর খুলতে দেওয়া হবে না এবং তাকে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী ও নেটিজেনরা বিজেপি শাসিত ভারতের আইন ও শাসন ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন। এক্স (সাবেক টুইটার)-এ এক ক্ষুব্ধ ব্যবহারকারী লিখেছেন:

"ধর্মের দোহাই দিয়ে এই অপরাধীদের কেন প্রকাশ্যে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের জন্য উন্মুক্ত সুযোগ দেওয়া হচ্ছে? আইনশৃঙ্খলা বাহিনী কেন নীরব দর্শক?"

বিশ্লেষকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী শক্তির আশ্রয়-প্রশ্রয়ে বারবার মুসলিমদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, তাদের জীবিকা ও সম্মান বিনষ্ট করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি, যা চরমপন্থীদের আরও বেপরোয়া করে তুলছে।

বিষয় : মানবাধিকার ভারত সংখ্যালঘু

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভারতের উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীর রেস্তোরাঁ বন্ধের হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের, নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু সমাজ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ