শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
কওমী টাইমস

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও অবৈধ অস্ত্র চালানের অপচেষ্টা নস্যাৎ করল বিজিবি; উদ্ধার একটি পিস্তল, গুলি ও ৫০০ পিস ইয়াবা।

সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি: অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় একদল সশস্ত্র চোরাকারবারীর অনুপ্রবেশ ও আক্রমণ নস্যাৎ করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুমারশাইল সীমান্ত এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে বিজিবির পাল্টা গুলিতে এক ভারতীয় চোরাকারবারী আহত হলে তাকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করা হয়। সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক এই পদক্ষেপ নেয় বিজিবি।

বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে এক সফল অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চালানসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে চোরাকারবারীদের সাথে বিজিবির সশস্ত্র সংঘর্ষ ঘটে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বিজিবির কাছে আগাম খবর ছিল যে ভারতীয় একটি আন্তর্জাতিক চোরাচালান চক্র বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদকের বড় একটি চালান প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ২৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) একটি বিশেষ টহল দল কুমারশাইল সীমান্তে কৌশলগত অবস্থান নেয়।

সীমান্ত দিয়ে চোরাকারবারীদের দলটিকে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষা ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে চোরাচালানকারীরা পিছু হটতে বাধ্য হয়। একপর্যায়ে চক্রের অন্য সদস্যরা রাতের আঁধারে ভারতের ভূখণ্ডের দিকে পালিয়ে গেলেও আহত অবস্থায় বলাই দাস নামের এক ভারতীয় নাগরিককে বিজিবি আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত বলাই দাসের দেহ তল্লাশি করে একটি পয়েন্ট ২২ বোরের বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং ৫০০ পিস মরণঘাতী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন নিশ্চিত করেন যে, আটককৃত ভারতীয় নাগরিক সীমান্ত এলাকার একটি বড় চোরাচালান ও অস্ত্রপাচার চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত মারণাস্ত্র ও মাদক বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সীমান্ত পার করে আনা হয়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্তে পলায়নকৃত অন্য সশস্ত্র চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিজিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : বিজিবি মৌলভীবাজার সীমান্ত

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি: অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ