সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
কওমী টাইমস

ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির প্রশংসাসূচক বক্তব্য; বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে বিজেপি রাজ্য সভাপতির কড়া হুঁশিয়ারি।

ইসলামকে বিজ্ঞানভিত্তিক ও শ্রেষ্ঠ ধর্ম বললেন ভারতের হিন্দু মন্ত্রী

ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে একটি বিজ্ঞানভিত্তিক, মানবিক ও শ্রেষ্ঠ জীবনব্যবস্থা হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি রাজ্যের কোপ্পল জেলার কুকনূর শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যের সময় তিনি এ মন্তব্য করেন। তবে তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষোভে ফেটে পড়ে এবং মন্ত্রীর ক্ষমা প্রার্থনা ও বরখাস্তের দাবি তোলে।

ভারতের কর্ণাটক রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা ও ইসলামের ইতিবাচক দিকগুলো তুলে ধরে ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ হিসেবে বর্ণনা করেছেন।

রাজ্যের কোপ্পল জেলার কুকনূরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাসবরাজ রায়ারেড্ডি বলেন, ইসলাম ধর্ম মানুষকে বাস্তবসম্মত ও সুশৃঙ্খল জীবনযাপনের সঠিক পথ দেখায়। মানবকল্যাণ ও মানবিক মূল্যবোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই এ ধর্মের আদর্শ অত্যন্ত অনন্য ও গ্রহণযোগ্য। পর্যাপ্ত অধ্যয়ন ও সঠিক জ্ঞানের অভাবের ফলেই বর্তমানে অনেকে ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল ধারণা পোষণ করে থাকেন বলে তিনি উল্লেখ করেন।

নিজের ধর্মীয় উপলব্ধি ও জ্ঞানচর্চা তুলে ধরে কর্ণাটকের এই জ্যেষ্ঠ মন্ত্রী আরও জানান, কোনো অন্ধবিশ্বাস বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে তিনি বিভিন্ন ধর্ম, দর্শন ও ইতিহাস নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণা ও পড়াশোনা করেন। সেই জ্ঞানপিপাসা থেকেই আব্রাহামিক ধর্মসমূহ, বিশেষ করে ইসলামের মানবিক ও বৈজ্ঞানিক শিক্ষার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও অনুরাগের সৃষ্টি হয়েছে।

এদিকে মন্ত্রীর এই সত্যনিষ্ঠ ও প্রশংসাসূচক মন্তব্যের পরই কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিজেপির কর্ণাটক রাজ্য সভাপতি আর. অশোক এক বিবৃতিতে অবিলম্বে বাসবরাজ রায়ারেড্ডিকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে রাজ্য ও দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার যেন তাঁকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন-এমনটাই দাবি করেন বিজেপি সভাপতি। তিনি আরও বলেন, মন্ত্রীকে বরখাস্ত না করা হলে প্রমানিত হবে যে মুখ্যমন্ত্রীর মন্দির দর্শনের রাজনৈতিক কৌশল কেবলই ভোটের স্বার্থে প্রদর্শনী।

ভারতে বর্তমানে সংখ্যালঘু মুসলিমদের ওপর রাজনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির প্রক্রিয়ার মাঝেই এক হিন্দু মন্ত্রীর নিরপেক্ষ ও বাস্তবসম্মত মূল্যায়ন আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সত্য ও নিরপেক্ষ জ্ঞানচর্চার মাধ্যমে ইসলাম বিদ্বেষ মোকাবেলার গুরুত্ব এই ঘটনার মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো।

বিষয় : ইসলাম ভারত ধর্ম

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ইসলামকে বিজ্ঞানভিত্তিক ও শ্রেষ্ঠ ধর্ম বললেন ভারতের হিন্দু মন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ